Breaking

Showing posts with label Life Science. Show all posts
Showing posts with label Life Science. Show all posts

Aug 6, 2024

August 06, 2024

WB ANM And GNM 2024 এন্ট্রান্স পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর

WB ANM And GNM 2024 এন্ট্রান্স পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর

প্রশ্ন: (1) যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে -
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
প্রশ্ন: (2) আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য ?
🅐︎ টোকোফেরল
🅑︎ থায়ামিন
🅒︎ নিয়াসিন
🅓︎ রাইবোফ্ল্যাভিন 
উত্তর: 🅐︎ টোকোফেরল 
প্রশ্ন: (3) নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না ?
🅐︎ থাইমিন
🅑︎ ইউরাসিল 
🅒︎ অ্যাডেনিন
🅓︎ সাইটোসিন
উত্তর: 🅑︎ ইউরাসিল 
প্রশ্ন: (4) নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে ?
🅐︎ ট্রিপসিন
🅑︎ পেপসিন
🅒︎ ইরেপসিন
🅓︎ রেনিন
উত্তর: 🅑︎ পেপসিন
প্রশ্ন: (5) নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না ?
🅐︎ হিম
🅑︎ বিলিরুবিন
🅒︎ বিলিভার্ডিন 
🅓︎ লেসিথিন
উত্তর: 
প্রশ্ন: (6) সঠিক ক্রমটি নির্বাচন করো -
🅐︎ উদ্দীপক-গ্রাহক-মোটর নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-সেনসরি নিউরোন-কারক-সাড়া 
🅑︎ উদ্দীপক-গ্রাহক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-কারক-সাড়া 
🅒︎ উদ্দীপক-কারক-মোটর নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-সেনসরি নিউরোন-গ্রাহক-সাড়া 
🅓︎ উদ্দীপক-কারক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-গ্রাহক-সাড়া 
উত্তর: 🅑︎ উদ্দীপক-গ্রাহক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-কারক-সাড়া 
প্রশ্ন: (7) কোনটি কোশচক্রের কোন চেক পয়েন্ট নয় ?
🅐︎ GI -BS
🅑︎ G2 - M
🅒︎ M - GI
🅓︎ S
উত্তর: 🅓︎ S
প্রশ্ন: (8) নিম্নলিখিত কোনটি একটি খাদ্য-শৃঙ্খল গঠন করে ?
🅐︎ ঘাস, গম এবং আম
🅑︎ ঘাস, ছাগল এবং মানুষ
🅒︎ ছাগল, গরু এবং হাতি
🅓︎ ঘাস, মাছ এবং ছাগল
উত্তর: 🅑︎ ঘাস, ছাগল এবং মানুষ
প্রশ্ন: (9) নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় ?
🅐︎ ডিম্বাশয়
🅑︎ জরায়ু
🅒︎ ভাস ডিফারেন্স
🅓︎ ফ্যালোপিয়ান টিউব
উত্তর: 🅒︎ ভাস ডিফারেন্স
প্রশ্ন: (10) নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ?
🅐︎ পিটুইটারি
🅑︎ অ্যাড্রেনাল
🅒︎ শুক্রাশয়
🅓︎ থাইরয়েড
উত্তর: 🅓︎ থাইরয়েড
প্রশ্ন: (11) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে স্বোয়ান কোষ সম্পর্কিত ?
🅐︎ ডেনড্রাইট
🅑︎ অ্যাক্সন 
🅒︎ কোশদেহ
🅓︎ সাইন্যাপস 
উত্তর: 🅑︎ অ্যাক্সন 
প্রশ্ন: (12) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ ?
🅐︎ অগ্ন্যাশয়
🅑︎ যকৃৎ
🅒︎ অ্যাপেনডিক্স 
🅓︎ পিত্তথলী 
উত্তর: 🅒︎ অ্যাপেনডিক্স 
প্রশ্ন: (13) পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হল -
উত্তর: 9 টি
প্রশ্ন: (14) নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি ?
🅐︎ E. Coli
🅑︎ Bacillus 
🅒︎ Rhizobium 
🅓︎ Helicobacter
উত্তর: 🅒︎ Rhizobium 
প্রশ্ন: (15) নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশন -এর কারণ ?
🅐︎ বায়ুদূষণ
🅑︎ জলদূষণ
🅒︎ আলোক দূষণ 
🅓︎ শব্দ দূষণ
উত্তর: 🅑︎ জলদূষণ
প্রশ্ন: (16) নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত ?
🅐︎ কোশ থিওরি
🅑︎ উত্তরাধিকার সূত্র
🅒︎ লিংকেজ থিওরি
🅓︎ অরিজিন অফ স্পিসিস
উত্তর: 🅑︎ উত্তরাধিকার সূত্র
প্রশ্ন: (17) প্রাকৃতিক অক্সিন কোনটি ?
উত্তর: IAA
প্রশ্ন: (18) নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে ?
🅐︎ সেরিব্রাম
🅑︎ সেরিবেলাম
🅒︎ হাইপোথ্যালামাস
🅓︎ পনস 
উত্তর: 🅑︎ সেরিবেলাম
প্রশ্ন: (19) ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে ?
উত্তর: কাইটিন 
প্রশ্ন: (20) দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়ণকে বলে - 
উত্তর: হাইব্রিডাইজেশন
প্রশ্ন: (21) নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে ?
উত্তর: হিস্টোন 
প্রশ্ন: (22) নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয় ?
🅐︎ জিম্নস্পার্মস
🅑︎ মোনোকটস 
🅒︎ টেরিডোফাইটস 
🅓︎ ডাইকটস 
উত্তর: 🅒︎ টেরিডোফাইটস 
প্রশ্ন: (23) B গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন আগ্লুটিনিন উপস্থিত থাকে ?
উত্তর: B এবং অ্যান্টি A 
প্রশ্ন: (24) যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে -
উত্তর: অন্ডজ 
প্রশ্ন: (25) নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো -
🅐︎ অগ্ন্যাশয় - মিশ্রগ্রন্থি 
🅑︎ প্লীহা - অন্ত:ক্ষরা গ্রন্থি
🅒︎ ডিম্বাশয় - বহিঃক্ষরা গ্রন্থি
🅓︎ ত্বক - মিশ্রগ্রন্থি
উত্তর: 🅐︎ অগ্ন্যাশয় - মিশ্রগ্রন্থি 
প্রশ্ন: (26) কোন অরণ্যে যখন কোন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় ?
🅐︎ অন্ত:প্রজাতি
🅑︎ আন্ত:প্রজাতি
🅒︎ A এবং B উভয়ই
🅓︎ এগুলির কোনোটিই নয়
উত্তর: 
প্রশ্ন: (27) কোশচক্রের ইন্টারফেজের কোন উপদশায় DNA -এর পরিমাণ 2C থেকে 4C হয় ?
উত্তর: S 
প্রশ্ন: (28) বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো -
উত্তর: আমাদের পেশীতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া।
প্রশ্ন: (29) নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না ?
🅐︎ - COOH 
🅑︎ -OH 
🅒︎ -NH2
🅓︎ -CN
উত্তর: 🅓︎ -CN
প্রশ্ন: (30) বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে ?
🅐︎ 3
🅑︎ 4
🅒︎ 5
🅓︎ 6
উত্তর: 🅓︎ 6

#Unofficial

Feb 26, 2022

February 26, 2022

অ্যাক্সন ও ডেনড্রন কি এবং এদের পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রন কি এবং এদের পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রন কি এবং এদের পার্থক্য
➤ অ্যাক্সন (Axon) : অ্যাক্সন নিউরোনের দীর্ঘ চেষ্টীয় প্রবর্ধক। এটি স্নায়ু স্পন্দনকে কোশদেহ থেকে পরবর্তী নিউরোনে বা কারকে বহন করে। অ্যাক্সন স্বল্প শাখাযুক্ত; অ্যাক্সনের শাখাকে অক্ষশাখা বা কোল্যাটারাল (collateral) বলে। কোশদেহের যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি হয় তাকে অ্যাক্সন হিলক (axon hillock) বলে। অ্যাক্সনের সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম (axoplasm) বলে। অ্যাক্সোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া ও নিউরোফাইব্রিল থাকে, কিন্তু নিজল দানা থাকে না। অ্যাক্সনের ওপরে তিনটি আবরণী থাকে, এগুলি হল যথাক্রমে ভিতর থেকে বাইরের দিকে অ্যাক্সোলেমা (axolemma), মেডুলারি আবরণ (medullery sheath) বা মায়োলিন সিদ (myelin sheath) এবং নিউরিলেমা (neurilemma)।  

 ➤ ডেনড্রন (Dendron) : এরা কোশদেহ থেকে নির্গত ক্ষুদ্র ও শাখা-প্রশাখাযুক্ত প্রবর্ধক। এরা স্নায়ু-স্পন্দন পূর্ববর্তী নিউরোন বা গ্রাহক থেকে গ্রহণ করে কোশদেহে বহন করে। ডেনড্রনের এক-একটি শাখাকে ডেনড্রাইট (dendrite) বলে।  

 ➤অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য :
অ্যাক্সন ডেনড্রন
1. এটি স্নায়ু কোষের চেষ্টীয় প্রবর্ধক। 1. এটি স্নায়ু কোষের সংজ্ঞাবহ প্রবর্ধক।
2. এটি সাধারণত শাখাবিহীন অথবা স্বল্প শাখাযুক্ত। 2. এটি অসংখ্য শাখা-প্রশাখাযুক্ত।
3. এটি নিউরিলেমা ও মায়োলিন আবরণ যুক্ত। 3. এটি নিউরিলেমা ও মায়োলিন আবরণহীন।
4. এর মধ্যে সোয়ান-কোশ থাকে কিন্তু নিজল দানা থাকে না। 4. এর মধ্যে সোয়ান-কোশ থাকে না কিন্তু নিজল দানা থাকে।
5. এতে র‍্যানভিয়ারের পর্ব থাকে। 5. এতে র‍্যানভিয়ারের পর্ব থাকে না।
6. এটি স্নায়ুস্পন্দন কোশদেহ থেকে পরবর্তী স্নায়ুকোশ বা ইফেকটরে বহন করে নিয়ে যায়। 6. এটি স্নায়ুস্পন্দন রিসেপ্টর থেকে অথবা পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে কোশদেহে বহন করে।

Jul 20, 2021

July 20, 2021

সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ?

সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ?
সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ?
সালোকসংশ্লেষ এবং শ্বসন

➤ সালােকসংশ্লেষের সংজ্ঞা (Definition of Photosynthesis) : যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরােফিলযুক্ত কোশে সূর্যালােকের উপস্থিতিতে এবং ক্লোরােফিলের সহায়তায় পরিবেশ থেকে শােষিত জল ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরুপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালােকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে। 

 ➤ শ্বসনের সংজ্ঞা (Definition of Respiration) : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোশস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন হয়, তাকে শ্বসন (Respiration) বলে। 

 ➤ সালোকসংশ্লেষ এবং শ্বসনের পার্থক্য :
সালোকসংশ্লেষ শ্বসন
1. সালােকসংশ্লেষ কেবল মাত্র ক্লোরােফিল যুক্ত কোশে দিনের বেলায় সূর্যালােকের উপস্থিতিতে ঘটে। 1. শ্বসন সজীব কোশে দিবারাত্র এবং সূর্যালােকের প্রয়ােজন ছাড়াই ঘটে থাকে।
2. এটি একটি গঠনমূলক অথাৎ উপচিতি বিপাক ক্রিয়া। 2. এটি একটি ভাঙনমূলক অর্থাৎ অপচিতি বিপাক ক্রিয়া।
3. সালােক সংশ্লেষ কোশীয় অঙ্গাণু ক্লোরােপ্লাস্টে সম্পন্ন হয়। 3. শ্বসন কোশের সাইটোপ্লাজমে এবং কোশীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়।
4. এই প্রক্রিয়ায় CO2 গৃহীত হয় এবং O2 বর্জিত হয়। 4. এই প্রক্রিয়ায় O2 গৃহীত হয় এবং CO2 বর্জিত হয়।
5. জল এবং কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষে কাচামাল হিসাবে ব্যবহূত হয় । 5. গ্লুকোজ শ্বসনে কাচামাল হিসাবে ব্যবহৃত।
6. এই প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। 6. এই প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়।
7. খাদ্যবস্তু তৈরি হওয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। 7. খাদ্যবস্তু দহনের ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়।
৪. সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। ৪. স্থৈতিক শক্তি গতিশক্তি রূপে মুক্ত হয়।
9. সালােকসংশ্লেষ প্রক্রিয়াটি আলােক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। 9. শ্বসন প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে বিভক্ত।
10. প্রক্রিয়াটি কার্বন ডাই-অক্সাইড নির্ভর। 10. প্রক্রিয়াটি কার্বন ডাই-অক্সাইড নিরপেক্ষ।
11. এই প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। 11. এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ও জল নির্গত হয়।
12. সালােকসংশ্লেষ একটি তাপগ্রাহী পদ্ধতি। 12. শ্বসন একটি তাপমােচী পদ্ধতি।

MoreLink
সবাত শ্বসন এবং অবাত শ্বসনClick Here
প্রাণীদের শ্বাসঅঙ্গClick Here

Jul 18, 2021

July 18, 2021

ধমনি ও শিরা কি এবং এদের পার্থক্য

ধমনি ও শিরা কি এবং এদের পার্থক্য
ধমনি ও শিরা কি এবং এদের পার্থক্য
ধমনি ও শিরা কি এবং এদের পার্থক্য
➤ ধমনি (Artery) : যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশের প্রবাহিত হয় তাদের ধমনি বা আর্টারি বলে। ধমনী দেহের বিভিন্ন অঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখায় বিভক্ত হয়, এদের শাখা ধমনী বা আর্টেরিওল (Arteriole) বলে। ধমনির প্রাচীরে তিনটি স্তর থেকে, যথা - টিউনিকা ইনটিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেনটিশিয়া।  

 ➤ শিরা (Vein) : যে রক্তবাহের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে ফিরে আসে, তাকে শিরা বা ভেন বলে। শাখা ধমনী বা আর্টেরিওল আরোও সুক্ষ্ম সুক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে আর্টেরিয়াল ক্যাপিলারি (Arterial capillary) গঠন করে। আর্টেরিয়াল ক্যাপিলারি থেকে সৃষ্টি হয় ভেনাস ক্যাপিলারি। ভেনাস ক্যাপিলারি থেকে সৃষ্টি হয় উপশিরা বা ভেনিউল (venule)। উপশিরাগুলি পরস্পর মিলিত হয়ে ভেন বা শিরা সৃষ্টি করে। কতগুলি শিরা মিলে মহাশিরা (vanacava) গঠন করে।  

 ✲ সিস্টেমিক শিরা (Systemic Vein) : যে শিরা দেহস্থ কোনাে জালক থেকে উৎপন্ন হয়ে সরাসরি হৃৎপিণ্ডে মিলিত হয়, তাকে সিস্টেমিক শিরা বলে । 

 ✲ পাের্টাল শিরা (Portal Vein) : যে শিরা দেহস্থ কোনাে জালক থেকে উৎপন্ন হয়ে সরাসরি হৃৎপিণ্ড মিলিত না হয়ে দেহের অপর কোনাে অঙ্গে (প্রধানত যকৃৎ ও বৃক্ক) পুনরায় জালক সৃষ্টি করে, তাকে পাের্টাল শিরা বলে। 

 ➤ধমনি ও শিরার পার্থক্য :
ধমনি শিরা
1. ধমনির উৎসস্থল হৃৎপিণ্ড এবং মিলনস্থল জালক। 1. শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড।
2. ধমনির প্রাচীর পুরু, গহ্বর ছােটো। 2. শিরার প্রাচীর পাতলা, গহ্বর বড়াে।
3. ধমনির মধ্যে কপাটিকা থাকে না। 3. শিরার মধ্যে কপাটিকা থাকে।
4. ধমনির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। 4. শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে পরিবাহিত হয়।
5. ধমনির মাধ্যমে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড পরিবাহিত হয় (ব্যতিক্রম : ফুসফুসীয় ধমনি, যেখানে CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়)। 5. শিরার মাধ্যমে দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবাহিত হয়। (ব্যতিক্রম : ফুসফুসীয় শিরা, যেখানে O2 যুক্ত রক্ত পরিবাহিত হয়)।
6. ধমনির মধ্য দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়। 6. শিরার মধ্য দিয়ে রক্ত ধীরে প্রবাহিত হয়।
7. ধমনির স্পন্দন আছে। 7. শিরার স্পন্দন নেই।
৪. ধমনি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরােয়। 8. শিরা কেটে গেলে গলগল করে রক্ত বেরােয়।

Jul 5, 2021

July 05, 2021

সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য লেখো ?

সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য লেখো ?
সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য লেখো ?
সবাত শ্বসন এবং অবাত শ্বসন

সবাত শ্বসন [AEROBIC RESPIRATION ]
 সংজ্ঞা (Definition) : যে শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবকোশ - মধ্যস্থ শ্বসন বস্তু (গ্লুকোজ) সম্পূর্ণরুপে জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন করে এবং স্বসন বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত (686 Kcal) হয়, তাকে সবাত শ্বসন বলে । 

অবাত শ্বসন [ANAEROBIC RESPIRATION] 
সংজ্ঞা (Definition) : যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোশে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কোশস্থ খাদ্য বা শ্বসনবস্তু (গ্লুকোজ) অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শ্বসন বলে । 

 ➤ সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য :
সবাত শ্বসন অবাত শ্বসন
1. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের একান্ত প্রয়ােজন। 1. অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়ােজন হয় না; কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন প্রয়ােজন হয়।
2. সকল বায়ুজীবী জীবের কোশে সবাত শ্বসন ঘটে। 2. সকল অবায়ুজীবী ব্যাকটেরিয়া কোশে অবাত শ্বসন ঘটে।
3. এই প্রকার শ্বসনে গুকোজের সম্পূর্ণ জারণ ঘটে। 3. গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে।
4. সবাত শ্বসন কোশের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটে। 4. অবাত শ্বসন কেবলমাত্র কোশের সাইটোপ্লাজমে ঘটে।
5. কার্বন ডাই-অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। 5. কার্বন ডাই-অক্সাইড, জল, অক্সাইড যৌগ এবং শক্তি উৎপন্ন হয়।
6. সবাত শ্বসন প্রতি অণু গ্লুকোজ জারণে 686 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। 6. অবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ জারণে 50 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক কম।