Breaking

Showing posts with label Geography. Show all posts
Showing posts with label Geography. Show all posts

Jun 7, 2022

June 07, 2022

বিভিন্ন স্থানীয় বায়ুর নামের তালিকা পিডিএফ ডাউনলোড

বিভিন্ন স্থানীয় বায়ুর নামের তালিকা পিডিএফ ডাউনলোড

প্রিয় বন্ধুরা, 'বিভিন্ন স্থানীয় বায়ুর নামের তালিকা পিডিএফ' দেওয়া হলো, নিচের থেকে ভালো করে দেখে নাও। অফলাইনে পড়ার জন্য সাথে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
বিভিন্ন স্থানীয় বায়ুর নামের তালিকা পিডিএফ
ঘূর্ণাবর্ত স্থানীয় নাম
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কালবৈশাখী
উত্তর ভারত আঁধি,লু
যুগোস্লাভিয়া (ইতালি) বোরা
সিসিলি দ্বীপ (উত্তর আফ্রিকা) সিরক্কো
আল্পস পার্বত্য অঞ্চল (ইউরোপ) ফন্
মিশর খামসিন
দক্ষিণ আফ্রিকার উপকূল কেপ ডক্টর
জাপান (চিলি,আর্জেন্টিনা) যোমা
ইরান সামুন
স্পেন লেভ্যান্টার
নিউজিল্যান্ড নরওয়েস্টার
রকি পার্বত্য অঞ্চল (আমেরিকা, কানাডা) চিনুক (তুষার ভক্ষ)
ফ্রান্স মিস্ট্রাল
গিনি উপকূল (ঘানা, নাইজেরিয়া) হার্মাহট্টা (ডক্টর)
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ব্লিজার্ড
সাইবেরিয়া বুরান
উত্তর আমেরিকা ব্ল্যাক রোলার
মরক্কো, আলজেরিয়া লেভিচ
ক্যালিফোর্নিয়া সান্টা আনা
দক্ষিণ আফ্রিকা বার্গ
অস্ট্রেলিয়া ব্রিক ফিল্ডার
আন্দিজ পার্বত্য অঞ্চল জোন্ডা
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন
File Details :-
File Name :- বিভিন্ন স্থানীয় বায়ুর নামের তালিকা পিডিএফ 
File Language :- Bengali
File Size :-  88 KB
No. of Pages :- 01

Mar 15, 2022

March 15, 2022

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর : ডাউনলোড পিডিএফ ফাইল

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর : ডাউনলোড পিডিএফ ফাইল 

নমস্কার বন্ধুরা,
      আজকে তোমাদের জন্য ভূগোলের ১২০ টি গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর পোস্ট করেছি , যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য উপযোগী । এগুলো দেখে নাও এবং নিচে পিডিএফ ফাইল দেওয়া আছে দরকার হলে ডাউনলোড করে নিতে পারো । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ।

প্রশ্ন: (১) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তর: বৃহস্পতি
প্রশ্ন: (২) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তর: বুধ
প্রশ্ন: (৩) সূর্যের দূরত্বের গ্রহ কোনটি?
উত্তর: নেপচুন
প্রশ্ন: (৪) সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ
প্রশ্ন: (৫) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র
প্রশ্ন: (৬) কোন গ্রহের কোনাে উপগ্রহ নেই?
উত্তর: বুধ ও শুক্র
প্রশ্ন: (৭) সবচেয়ে শীতল গ্রহ কোনটি ?
উত্তর: নেপচুন
প্রশ্ন: (৮) সৌরজগতের কোন্ গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?
উত্তর: বৃহস্পতি
প্রশ্ন: (৯) সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তর: বুধ
প্রশ্ন; (১০) চন্দ্রের পৃথিবীকে পরিক্রমা করতে কত দিন লাগে?
উত্তর: ২৭ দিন
প্রশ্ন: (১১) পৃথিবীতে চাঁদের আলাে পৌঁছাতে কত সময় লাগে ?
উত্তর: ১.৩ সেকেন্ড
প্রশ্ন: (১২) সূর্যের চারদিকে পৃথিবীর পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড
প্রশ্ন: (১৩) সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়াে?
উত্তর: প্রায় ১৩ লক্ষ গুণ
প্রশ্ন: (১৪) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে ক্ষীণ আলাে দেখা যায় তাকে কী বলে?
উত্তর: গােধুলি
প্রশ্ন: (১৫) পৃথিবীর পরিধি কত?
উত্তর: ৪০,০৭০ কিমি
প্রশ্ন: (১৬) চাঁদ ও সূর্য পৃথিবীকে আকর্ষণ করে বলে কী ঘটে?
উত্তর: জোয়ার ভাটা
প্রশ্ন: (১৭) সূর্যোদয়ের ঠিক আগের সময়কে কী বলে?
উত্তর: ঊষা
প্রশ্ন: (১৮) অধিবর্ষ কোন্ বছরকে বলে?
উত্তর: ৩৬৬ দিনের বছরকে
প্রশ্ন: (১৯) কোন তারিখটিকে মহাবিষুব বলে?
উত্তর: ২১ মার্চ
প্রশ্ন: (২০) লাল গ্রহ বলা হয় কোন্ গ্রহকে ?
উত্তর: মঙ্গল
প্রশ্ন: (২১) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তর: পৃথিবী
প্রশ্ন: (২২) পৃথিবীর প্রাচীনতম শিলা কোনটি?
উত্তর: আগ্নেয়শিলা
প্রশ্ন: (২৩) জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায় ?
উত্তর: পাললিক শিলা
প্রশ্ন: (২৪) পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর: পামির মালভূমিকে
প্রশ্ন: (২৫) পৃথিবীর উচ্চতম ও বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: মৌনালােয়া
প্রশ্ন: (২৬) পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণি কোনটি?
উত্তর: হিমালয়
প্রশ্ন: (২৭) সাতপুরা কী ?
উত্তর: একটি স্তূপ পর্বত
প্রশ্ন: (২৮) পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম কী?
উত্তর: মারিয়ান খাত
প্রশ্ন: (২৯) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: মৌসিনরাম
প্রশ্ন: (৩০) সুন্দরবনের বিখ্যাত গাছ কোনটি ?
উত্তর: সুন্দরী
প্রশ্ন: (৩১) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন বেশি কোথায় হয় ?
উত্তর: ভারতে
প্রশ্ন: (৩২) ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন  কোথায় হয়?
উত্তর: উত্তরপ্রদেশে
প্রশ্ন: (৩৩) অভ্র উৎপাদনে ভারত পৃথিবীর কততম স্থানের অধিকারী?
উত্তর: প্রথম
প্রশ্ন: (৩৪) ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উত্তর: চিন
প্রশ্ন: (৩৫) ভারতের ক্ষুদ্ৰতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উত্তর: মালদ্বীপ
প্রশ্ন: (৩৬) হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী?
উত্তর: পাটশিল্প
প্রশ্ন: (৩৭) কলকাতা বন্দরের সহযােগী বন্দর কোনটি?
উত্তর: হলদিয়া বন্দর
প্রশ্ন: (৩৮) ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে?
উত্তর: ঝাড়খণ্ডের সিন্ধিতে
প্রশ্ন: (৩৯) পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর: ভায়খয়ানস্ক
প্রশ্ন: (৪০) লােকসংখ্যার দিক থেকে পৃথিবীর কোন দেশটি প্রথম?
উত্তর: চিন
প্রশ্ন: (৪১) লােকসংখ্যার দিক থেকে ভারতের স্থান পৃথিবীর কত তম ?
উত্তর : দ্বিতীয়
প্রশ্ন: (৪২) পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয়?
উত্তর: রূপনারায়ণপুরে
প্রশ্ন: (৪৩) মাইথন বাঁধটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তর: ঝাড়খণ্ডে
প্রশ্ন: (৪৪) গান্ধি সাগর বাঁধটির সঙ্গে কোন্ নদী সংযুক্ত?
উত্তর: চম্বল
প্রশ্ন: (৪৫) ম্যাঙ্গানীজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন্ স্থান অধিকার করেছে?
উত্তর: প্রথম
প্রশ্ন: (৪৬) ডালমিয়া নগরের সঙ্গে কোন্ শিল্প সংশ্লিষ্ট ?
উত্তরঃ সিমেন্ট
প্রশ্ন: (৪৭) পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার' বলা হয় কোন জেলাকে?
উত্তর: বর্ধমান
প্রশ্ন: (৪৮) ভারতের কোন্ রাজ্য কফি উৎপাদনে প্রথম?
উত্তর: কর্ণাটক
প্রশ্ন: (৪৯) পেনগঙ্গা কোন্ নদীর উপনদী?
উত্তর: গােদাবরী
প্রশ্ন: (৪৯) কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন্ রাজ্য ?
উত্তর: ঝাড়খন্ড
প্রশ্ন: (৫০) ভারতে প্রথম কাগজ তৈরি হয় কোথায় ?
উত্তর: শ্রীরামপুরে
প্রশ্ন: (৫১) ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম করাে?
উত্তর: লুনি
প্রশ্ন: (৫২) ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর: কান্ডালা
প্রশ্ন: (৫৩) জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
উত্তর: সিকিম 
প্রশ্ন: (৫৪) আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তর: গোয়া
প্রশ্ন: (৫৫) ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি?
উত্তর: গঙ্গা
প্রশ্ন: (৫৬) বরমূলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তর: জম্মু ও কাশ্মীর
প্রশ্ন: (৫৭) কোন্ মেঘে প্রচুর বৃষ্টি হয়?
উত্তর: কিউমুলাে নিম্বাস মেঘে
প্রশ্ন: (৫৮) কোন্ স্থানকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়?
উত্তর: ছােটোনাগপুরকে
প্রশ্ন: (৫৯) জামসেদপুরের সঙ্গে কোন্ শিল্প সংশ্লিষ্ট ?
উত্তর: লৌহ-ইস্পাত
প্রশ্ন: (৬০) জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত?
উত্তর: গার্ডেনরিচ
প্রশ্ন: (৬১) মাইথন বাঁধ নির্মিত হয়েছে কোন নদীতে?
উত্তর: বরাকর নদীতে
প্রশ্ন: (৬২) যদুগড়া’ কী জন্য বিখ্যাত?
উত্তর: ইউরােনিয়ামের খনির জন্য বিখ্যাত
প্রশ্ন: (৬৩) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তর: দার্জিলিং-এর সিদ্ৰানাং-এ
প্রশ্ন: (৬৪) ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কানপুরে
প্রশ্ন: (৬৫) পশ্চিমবঙ্গের দার্জিলিং কোন্ শিল্পের প্রধান কেন্দ্র ?
উত্তর : চা শিল্পের
প্রশ্ন: (৬৬) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
উত্তর: আরাবল্লি
প্রশ্ন: (৬৭) সুবর্ণরেখা নদীর তীরে কোন্ ইস্পাত নগরী অবস্থিত?
উত্তর: রৌরকেল্লা
প্রশ্ন: (৬৮) ফারাক্কা বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গে
প্রশ্ন: (৬৯) উত্তাপ ও বৃষ্টিপাত দুই-ই বেশি হয় কোন অঞ্চলে?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে
প্রশ্ন: (৭০) ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: যােগ জলপ্রপাত
প্রশ্ন: (৭১) পশ্চিমবঙ্গের কোন্ নদীতে জোয়ার ভাটা হয়?
উত্তর: হুগলি নদী
প্রশ্ন: (৭২) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: সান্দাকফু
প্রশ্ন: (৭৩) দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে উঠেছে কার সহযােগিতায়?
উত্তর: ব্রিটেনের সহায়তায়
প্রশ্ন: (৭৪) ভারতের মধ্যে লাক্ষা শিল্পে শ্রেষ্ঠ স্থান অধিকার করে কোন্ অঞ্চল?
উত্তর: কর্ণাটক
প্রশ্ন: (৭৫) তারাপুরে কী কেন্দ্র আছে?
উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে
প্রশ্ন: (৭৬) কোন্ দিন উভয় গােলার্ধে দিবারাত্রি সমান?
উত্তর: ২১মার্চ
প্রশ্ন: (৭৭) কোন্ দিন উত্তর গােলার্ধে দিন ও হ্রস্বতম রাত্রি ?
উত্তর: ২১ জুন
প্রশ্ন: (৭৭) পৃথিবীর আয়তন কত?
উত্তর: ৫১ কোটি ৫৪ লক্ষ বর্গ কিমি
প্রশ্ন: (৭৮) গ্রহদের আলাের উৎস কী?
উত্তর : সূর্য
প্রশ্ন: (৭৯) পৃথিবীর আলােকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে কী বলে?
উত্তর: ছায়াবৃত্ত
প্রশ্ন: (৮০) সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে শক্তিশালী?
উত্তর : বৃহস্পতির
প্রশ্ন: (৮১) শুশুনিয়া কী জাতীয় পর্বত?
উত্তর: ক্ষয়জাত পর্বত
প্রশ্ন: (৮২) ফুজিয়ামা কী জাতীয় পর্বত?
উত্তর: আগ্নেয় পর্বত
প্রশ্ন: (৮৩) কোন্ শিলায় কোনাে স্তর থাকে না?
উত্তর: আগ্নেয়শিলায়
প্রশ্ন: (৮৪) কয়লা কী জাতীয় শিলা?
উত্তর: জৈব পাললিক শিলা
প্রশ্ন: (৮৫) শৈবাল সাগর কোথায় অবস্থিত?
উত্তর: আটলান্টিক মহাসাগরে
প্রশ্ন: (৮৬) অমাবস্যা ও পূর্ণিমার তিথিতে কোন্ জোয়ার হয়?
উত্তর: ভরা জোয়ার
প্রশ্ন: (৮৭) ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে কী বলে?
উত্তর: সুনামি
প্রশ্ন: (৮৮) বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া
প্রশ্ন: (৮৯) ভূমিকম্প রেকর্ডকারী যন্ত্রটির নাম কী?
উত্তর: সিসমােগ্রাফ
প্রশ্ন: (৯০) লাক্ষাদ্বীপে মােট দ্বীপের সংখ্যা কয়টি?
উত্তর: ৩৬ টি
প্রশ্ন: (৯১) ভারতের বৃহত্তম তৈল শােধানাগারটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: গুজরাট
প্রশ্ন: (৯২) যে স্কেল দ্বারা ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় সেই স্কেলটিকে কী বলা হয় ?
উত্তর: রিক্টর স্কেল
প্রশ্ন: (৯৩) পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ কোনটি?
উত্তর: হিরাকুঁদ বাঁধ
প্রশ্ন: (৯৪) ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
উত্তর: আর্যভট্ট
প্রশ্ন: (৯৫) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
উত্তর: পুরুলিয়া
প্রশ্ন: (৯৬) সুবর্ণরেখা নদীর বিখ্যাত জলপ্রপাতের নাম কী?
উত্তর: হুড্রু
প্রশ্ন: (৯৭) ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি ?
উত্তর: কেরালা
প্রশ্ন: (৯৮) এখন যেখানে হিমালয় পূর্বে সেখানে কী ছিল?
উত্তর: টেথিস সাগর
প্রশ্ন: (৯৯) ভারতে কত বছর অন্তর আদমসুমারি হয়ে থাকে?
উত্তর: ১০ বছর অন্তর
প্রশ্ন: (১০০) চেন্নাই বিমান বন্দরের নাম কী?
উত্তর: মিনাবক্কম বিমানবন্দর
প্রশ্ন: (১০১) দিল্লি বিমান বন্দরের নাম কী?
উত্তর: ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর
প্রশ্ন: (১০২) মুম্বাই বিমান বন্দরের নাম কী ?
উত্তর: সন্ত্রাক্রুজ বিমানবন্দর
প্রশ্ন: (১০৩) পৃথিবীতে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন?
উত্তর: মেণ্ডলীন/মান্দালিন (চাইনিস)
প্রশ্ন: (১০৪) কোন ফসলকে সােনার তন্তু বলে?
উত্তর: পাটকে
প্রশ্ন: (১০৫) কারাকোরামের চূড়া K2 এর অপর নাম কী?
উত্তর: গডউইন অস্টিন
প্রশ্ন: (১০৬) কোন্ পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে?
উত্তর: নীলগিরি পর্বত
প্রশ্ন: (১০৭) পূর্ব মেদিনীপুরের সদর কোন শহরটি ?
উত্তর: তমলুক
প্রশ্ন: (১০৮) পশ্চিমবঙ্গের কোথায় ভারত সরকারের একটি অস্ত্র নির্মাণের কারখানা আছে?
উত্তর: কাশিপুরে
প্রশ্ন: (১০৯) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
প্রশ্ন: (১১০) পাঁচমারি কার সর্বোচ্চ শিখর ?
উত্তর: মহাদেও-এর
প্রশ্ন: (১১১) কোন্ স্থানের সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয় ?
উত্তর: এলাহাবাদ
প্রশ্ন: (১১২) একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নক্ষত্রকে কী বলা হয়?
উত্তর: ব্ল্যাকহােল
প্রশ্ন: (১১৩) 'রণ’ কাকে বলে?
উত্তর: গুজরাটের অগভীর জলাভূমিকে
প্রশ্ন: (১১৪) চন্দ্রগ্রহণ কখন হয়?
উত্তর: পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে
প্রশ্ন: (১১৫) মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করে?
উত্তর: ২১ জুলাই, ১৯৬৯
প্রশ্ন: (১১৬) কোন্ গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযােগ রক্ষা করেছে?
উত্তর: বানিহাল
প্রশ্ন: (১১৭) ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক?
উত্তর: মধ্যপ্রদেশে
প্রশ্ন: (১১৮) যে সব উদ্ভিদ মরুভূমিতে জন্মায় তাদের কি বলে ?
উত্তর: জাঙ্গল উদ্ভিদ
প্রশ্ন: (১১৯) ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কি ?
উত্তর: নর্মদা ও তাপ্তি
প্রশ্ন: (১২০) বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ?
উত্তর: হংকং
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।

File Details::
File Name: ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 12
File Size: 146 KB

Click Here to Download

More PDFLink
১০০ টি ভূগোলের প্রশ্নোত্তরClick Here
ইতিহাসের ১০০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফClick Here

Aug 2, 2021

August 02, 2021

হিমালয়ের কয়েকটি গুরুত্বপূর্ন গিরিপথ

হিমালয়ের কয়েকটি গুরুত্বপূর্ন গিরিপথ
হিমালয়ের কয়েকটি গুরুত্বপূর্ন গিরিপথ

➢হিমালয়ের কয়েকটি গুরুত্বপূর্ন গিরিপথ

নাম সংযোগ
বোমডিলা তেজপুর এবং তাওয়াও
কারাকোরাম ভারত থেকে চীন
বুর্জিলা কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ
সিপকিলা শতদ্রু নদীর তিব্বত থেকে ভারতে প্রবেশ
পিরপাঞ্জাল জম্মু এবং শ্রীনগর
রোটাং কুলু − কৈলাং
নাথুলা ভারত − চীন
ইয়াং আপ পাস ব্রম্মপুত্রের প্রবেশ
বারালাচা কিলাং থেকে লে−মানালি সড়কে
জেলেপলা সিকিম থেকে তিব্বত
লিপুলেখলা ভারত-নেপাল-চীন
কারাকোরাম ভারত থেকে চিন

Jul 1, 2021

July 01, 2021

বিভিন্ন প্রকার পৌরবসতির পরিচয় দাও ?

  বিভিন্ন প্রকার পৌর বসতির পরিচয় দাও ?

বিভিন্ন প্রকার পৌরবসতি
বিভিন্ন প্রকার পৌরবসতি


   পৌরবসতির অবস্থান, বিবর্তন, জনসংখ্যার পরিমাণ এবং সামাজিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে বিশ্বের পৌর বসতিগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় । যথা –

 (১) শহর (Town) : পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ বা নোটিফায়েড অথরিটির প্রশাসনিক কর্তৃত্বে থাকা সাধারণ পেীরবসতিকে শহর বলে । শহরে বাজার, চিকিৎসা ব্যবস্থা, কলেজ, রেলস্টেশন প্রভৃতি গড়ে ওঠে । শহরের লােকসংখ্যা ১ লক্ষের কম হয়।

 (২) নগর (City) : পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ বা নােটিফায়েড অথরিটির প্রশাসনিক কর্তৃত্বে থাকা শহরের পেীর-বসতিকে নগর বলে । নগরের লােকসংখ্যা ১ লক্ষের বেশি, কিন্তু ১০ লক্ষের কম হয় । 

(৩) মহানগর (Metropolis) : ১০ লক্ষ বা তার বেশি জনসংখ্যাযুক্ত পৌরবসতিকে মহানগর বা মেট্রোপলিস বলে । মহানগরে নানা ধরনের জীবিকা, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র , উন্নত শিক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক চিকিৎসার সুযােগ এবং বিভিন্ন প্রকার নাগরিক পরিষেবার সুবন্দোবস্ত থাকে । কাল ও তার পার্শ্ববর্তী শহরগুলিকে নিয়ে কলকায় মহানগর গঠিত হয়েছে ।

(৪) পৌরপিণ্ড (Urban Agglomeration) : প্রধান নগরের চারপাশের অসংখ্য ছােটো ছােটো নগর একত্রিত হয়ে যখন বৃহত্তর নগর গঠন করে, তখন সেই নগরকে পৌরপিণ্ড বলে। যেমন – বৃহত্তর কলকাতা, বৃহত্তর মুম্বই প্রভৃতি।

(৫) মেগাসিটি (Megacity) : যেসব নগরের জনসংখ্যা ৫০ লক্ষের বেশি সেগুলিকে মেগাসিটি বলে। টোকিও, সাংহাই প্রভৃতি এই শ্রেণির নগর।

(৬) ইয়ােপলিস (Eopolis) : কৃষিভিত্তিক নানাপ্রকার কাজকর্ম বা খনিভিত্তিক কাজকর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা ছােটো আকারের শহরকে বলে ইয়ােপলিস।

(৭) পলিস (Polis) : খুচরাে বাজারকেন্দ্রিক পৌরবসতিকে বলে পলিস। এগুলির জনসংখ্যা ও আয়তন ইয়ােপলিস অপেক্ষায় বড়াে হয়।

(৮) মেগাপলিস (Megapolis) : অনেকগুলি শহর ও নগর মিলিতভাবে যে বড়াে আকারের নগরের গঠন করে, সেগুলিকে মেগাপলিস বা পৌরমহাপুঞ্জ বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বভাগে নিউ ইয়র্ক, বােস্টন, ফিলাডেলফিয়া ও মরিসভিল মহানগর এবং আরও কয়েকটি শহর মিলিতভাবে মেগাপলিস সৃষ্টি করেছে।

(9) টির‌্যানােপলিস (Tyranopolis) : নগর উন্নয়নের শেষ পর্যায়ে গঠিত হয় টির‌্যানােপলিস। কোনাে দেশের প্রতিটি বসতি যখন পৌরবসতিতে পরিণত হয়, তখন যে অতিকায় পৌরবসতি গড়ে ওঠে সেই পৌরবসতিকে টির‌্যানােপলিস বলে।

(১০) এক্যুমনােপলিস (Ecumonopolis) : পৃথিবী জুড়ে প্রতিটি বসতি যখন পৌরবসতিতে পরিণত হবে, ভূগােলবিদগণ সেই চরমতম নগরায়ণকে বলেছেন এক্যুমনােপলিস। যদিও প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এই চরম নগরায়ণ কাম্য নয়।

(১১) নেক্রোপলিস (Nekropolis) : চরম নগরায়ণের ফলে যখন বিপুল পরিমাণ জনসংখ্যার চাহিদা মেটাতে নাগরিক পরিষেবা বিপর্যস্ত হবে তখন সমগ্র দেশে দুর্ভিক্ষ, মহামারি, গৃহযুদ্ধ প্রভৃতির প্রভাবে যে মৃতপ্রায় পৌরবসতির উদ্ভব হবে, সেই পৌরবসতিকে নেক্রোপলিস বলে।

প্রশ্ন. ভারতীয় জনগণনা অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করাে।
উত্তর: ভারতীয় জনগণনা অনুযায়ী এদেশের পৌরবসতিকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়। যথা -
(i) প্রথম শ্রেণির শহর বা নগর - লােকসংখ্যার পরিমাণ ১ লক্ষ বা তার বেশি।
(ii) দ্বিতীয় শ্রেণির শহর - লােকসংখ্যা ৫০ হাজার থেকে ৯৯,৯৯৯ জন।
(iii) তৃতীয় শ্রেণির শহর - লােকসংখ্যা ২০ হাজার থেকে ৪৯,৯৯৯ জন।
(iv) চতুর্থ শ্রেণির শহর - লােকসংখ্যা ১০ হাজার থেকে ১৯,৯৯৯ জন।
(v) পঞ্চম শ্রেণির শহর - লােকসংখ্যা ৫ হাজার থেকে ৯,৯৯৯ জন।
(vi) ষষ্ঠ শ্রেণির শহর - লােকসংখ্যা সর্বাধিক ৫ হাজার জনের কম।